নেভাল স্টেশনে হামলাকারীর আইফোন আনলকের উদ্যোগ

৭ জানুয়ারি, ২০২০ ২৩:৫২  
আবারও তদন্তের জন্য অভিযুক্তর আইফোনের অ্যাক্সেস চেয়ে অ্যাপলের সহায়তা চেয়েছে এফবিআই। অ্যাপলের জেনারেল কাউন্সেল বরাবর লিখিত চিঠিতে এই সহায়তা চাওয়া হয়েছে। খবর এনগ্যাজেট। সম্প্রতি পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে হামলায় তিনজন নিহত হয়। আর এতে অভিযুক্ত মোহাম্মদ সায়েদ আলসারমানির দুটি আইফোন আনলক করার জন্য এফবিআই অ্যাপলের কাছে এই সহায়তা চেয়েছে। এফবিআই অন্যান্য এজেন্সি এবং দেশের কাছ থেকেও সহায়তা চেয়েছে। তবে এফবিআই মনে করে অ্যাপল সহায়তা করলে কাজটি সহজ হয়ে যাবে। একজন এফবিআই কর্মকর্তা জানান, আলসারমানি তার একটি আইফোনে হামলার ভিডিও করেছে। তবে এতে অ্যাক্সেস নেয়া অনেক কঠিন। তবে ঐ ঘটনার পর ফোনটি কতোটা কার্যকর আছে সেটি এখনও পরিস্কার নয়। ডিবিটেক/বিএমটি